কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিনে গুম পরিবারের খোঁজ নিলেন বিএনপি নেতা আমিনুল হক

গুম পরিবারের খোঁজ নিয়েছেন বিএনপি নেতা আমিনুল হক। ছবি : কালবেলা
গুম পরিবারের খোঁজ নিয়েছেন বিএনপি নেতা আমিনুল হক। ছবি : কালবেলা

বিভিন্ন সময়ে বিএনপির নিখোঁজ ও নিহতদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিন তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।

এদিন সকালে রাজধানীর পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে পুলিশের গুলিতে নিহত পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মরহুম মকবুল হোসেনের পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেন এবং কুশলাদি বিনিময় করেন আমিনুল।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব পরিবারের সদস্যদের শুভেচ্ছাও জানান।

আমিনুল হক বলেন, এই দিন দিন নয়, দিন আরও আছে। আজকে যারা গুম খুন করছে, যারা সহায়তা করছে, যারা নির্দেশ দিচ্ছেন তাদের এক দিন কাঠগড়ায় দাঁড়াতেই হবে। মৃত্যুর পরও তাদের রেহাই দেওয়া হবে না। কবর থেকে উঠিয়ে তাদের বিচার করা হবে এই নৃশংসতার। মরণোত্তর বিচার করা হবে। পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন সাবেক ফুটবলার আমিনুল হক।

গুলশানে বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা জামান, মহানগর সদস্য আলাউদ্দিন সরকার টিপু, ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী, হাজি মোহাম্মদ ইউসুফ, দপ্তরের দায়িত্ব প্রাপ্ত এবিএমএ রাজ্জাক, জিয়াউর ইসলাম জিয়াসহ বিএনপির সকল থানা ও ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে ফুটবলার আমিনুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X