কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

জাপার দু’পক্ষের কর্মসূচি নিয়ে উত্তেজনা

রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় পার্টির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় পার্টির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

একই দিন রাজধানীর পাশাপাশি দুটি স্থানে রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় পার্টির দু’পক্ষ। এ নিয়ে দলটির জি এম কাদের ও রওশনপন্থিদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। শেষ পর্যন্ত পিছু হটে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন রওশনপন্থি অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। বিকল্প কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি।

জানা গেছে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার (২৭ এপ্রিল) দলের নতুন কমিটির পরিচিত সভা আহ্বান করেছিল রওশন অংশ। একইদিনে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলের বর্ধিত সভা ডাকে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

এ নিয়ে গত কয়েকদিন দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষই কর্মসূচি বাস্তবায়নে অনড় ছিল। একপর্যায়ে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থও হয়েছেন দুই অংশের নেতারা। এমন অবস্থায় পুলিশের পরামর্শে রওশনপন্থিরা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তবে আজকের জি এমন কাদেরের কর্মসূচি বহাল রয়েছে। এতে সারা দেশের জাপা নেতারা অংশ নিবেন বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে বিজয়নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

সংবাদ সম্মেলনে পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, এই তীব্র দাবদাহে জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক সভাসমাবেশ করা তামাশার শামিল বলে আমরা মনে করি। তাই আগামীকালের পরিচিত সভা স্থগিত করে আজ শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ১০টি স্থানে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে আমরা পানি ও খাবার স্যালাইন বিতরণ করব।

দেশের অর্থনীতি ও ব্যাংক খাতে বিপর্যয় নেমে এসেছে মন্তব্য করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন,

বড় ব্যাংকগুলো ছোট ছোট ব্যাংক গিলে খাচ্ছে। বড় কোম্পানিগুলোতে অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে তা গিলে খাওয়া হচ্ছে। এসব বিষয়ে আজ সংসদে কথা হচ্ছে না। আগে জাতীয় পার্টিকে বলা হতো গৃহপালিত বিরোধী দল। আর এখন বলা হয় কৃতদাস। এ পার্টির ভবিষ্যৎ অন্ধকার। জাতীয় পার্টির ওপর মানুষের আস্থা নেই। তারপরও আমরা চেষ্টা করছি এ পার্টিকে কীভাবে গুছিয়ে রাখা যায়।

তিনি বলেন, আগামীতে দুটি মার্কা ছাড়া অন্য মার্কা খুঁজে পাওয়া যাবে না। আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননও নিজেদের মার্কা বাদ দিয়ে নৌকায় উঠেছেন। তারপরও অনেককে ডুবে যেতে হয়েছে। দেশে কোনো নির্বাচন নেই, একটি দলের মধ্যেই নির্বাচন হয়।

সাবেক এই মন্ত্রী বলেন, হঠাৎ করে বড়লোক হওয়ার একমাত্র পথ রাজনীতি। জীবনে যাদের টিন ছিল না তারা আজ প্রাডো জিপ চালায়। রাতারাতি কোটি টাকার মালিক বনে যাচ্ছেন। রাজনীতি নিয়ে অপরাজনীতি চলছে। এভাবে রাজনীতি শূন্য হলে দেশ ও রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন এবং সুনীল শুভ রায়। এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নূরু, জাহাঙ্গীর আলম পাঠান, শফিকুল ইসলাম, মনিরুজ্জামান টিটু, জামাল রানা, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, শেখ মাসুক রহমান, সারফুদ্দিন আহমেদ শিপু, দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X