কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সাবেক নেতা জেড এ খান আর নেই

আবু আহমেদ জহিরুল আমিন খান (জেড এ খান)। ছবি : সংগৃহীত
আবু আহমেদ জহিরুল আমিন খান (জেড এ খান)। ছবি : সংগৃহীত

বিএনপির সাবেক নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) আবু আহমেদ জহিরুল আমিন খান (জেড এ খান) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার (১ মে) বেলা ১১টার দিকে গুলশানে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

২০০৭ সালে ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের আগে জেড এ খান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। পরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং ১৯৯৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি চট্টগ্রামের মিরসরাইয়ে ১৯৪৪ সালের ১১ মে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯৭ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি বিএনপিতে যোগ দেন।

তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১০

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১১

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১২

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৩

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৫

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৬

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৮

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৯

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

২০
X