কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০২:৪৪ এএম
আপডেট : ০৩ মে ২০২৪, ০২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে ঢাকায় স্বস্তির বৃষ্টি

মধ্যরাতে বৃষ্টিতে ভিজে উল্লাস করতে দেখা যায় নগরবাসীকে। ছবি : সংগৃহীত
মধ্যরাতে বৃষ্টিতে ভিজে উল্লাস করতে দেখা যায় নগরবাসীকে। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় এক মাস তীব্র তাপদাহের পর অবশেষে বৃষ্টিতে স্বস্তি এসেছে রাজধানীতে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়।

রাজধানী মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। রাত সোয়া ১টার পর ফার্মগেট, বাংলামোটর, কারওয়ানবাজার, ধানমণ্ডি এলাকায়ও শুরু হয় বৃষ্টি।

এর আগে সন্ধ্যায় নামে বৃষ্টি রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, রায়েরবাগসহ একাধিক এলাকায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, তারা ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পেয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের মতে, এ বছর এপ্রিলে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৭৬ বছরে এপ্রিলে রেকর্ড করা গড় তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি বেশি। এছাড়া, এবারই এপ্রিলে দীর্ঘতম তাপদাহ বয়ে গেছে দেশজুড়ে।

শুধু উষ্ণতম নয়, এই এপ্রিল ছিল গত ৪৩ বছরের মধ্যে সবচেয়ে শুষ্কতম। দেশের গড় বৃষ্টিপাত ছিল এক মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলে দেশে গড় বৃষ্টিপাত ১৩৪ মিলিমিটার।

এদিকে বৃষ্টি হওয়ায় গরমের নাভিশ্বাস থেকে স্বস্তির নিঃশ্বাস এসেছে জনজীবনে। অনেকেই বৃষ্টি হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

রাজধানীর বিভিন্ন জায়গায় এই মধ্যরাতে বৃষ্টিতে ভিজে উল্লাস করতে দেখা গেছে নগরবাসীকে। এদিকে ঢাকার বাইরেও কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়াসহ বিভিন্ন এলাকায় হয় বৃষ্টি। প্রায় দুই ঘণ্টার বর্ষণে জনজীবন ও প্রকৃতিতে ফেরে সতেজতা। বজ্রসহ বৃষ্টি হয়েছে নরসিংদীর সদর, শেখরচর, পাঁচদোনাতেও। পার্বত্য জেলা বান্দরবানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। গাছের গুড়ি উপড়ে পড়ে কয়েক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X