কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীরা আ.লীগের দোসর : সেলিম ভূঁইয়া

কুমিল্লায় এক মতবিনিময় সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। ছবি : কালবেলা
কুমিল্লায় এক মতবিনিময় সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। ছবি : কালবেলা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলের অংশগ্রহণকারী নেতা এবং তাদের সহায়তাকারীদের ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

শুক্রবার (৩ মে) কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলা নির্বাচন বর্জন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করেছে। দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা লোভী। তারা দেশ, দল ও জাতির শত্রু। তারা ফ্যাসিস্ট সরকারের দোসর। এ ধরনের সুবিধাবাদীদের দলে আর স্থান দেওয়া হবে না। তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও দলের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অদুদ সরকারের সভাপতিত্বে এবং লুটেরচর ইউনিয়নের সভাপতি শাহজালালের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমেদ, উপজেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ফাতেমা আক্তার খানম, যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ, জহিরুল ইসলাম, নয়ন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X