কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০১:৩৪ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনোর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। ছবি : কালবেলা
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনোর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। ছবি : কালবেলা

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় বিভাজন ভুলে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনোর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মতানৈক্য ভুলে সব জাতীয় বীরদের সম্মান জানানো উচিত।

মির্জা ফখরুল বলেন, এই ব্যক্তিটি (রনো) সারাটি জীবন দেশের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের মুক্তির জন্য, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। তার চলে যাওয়া নিঃসন্দেহে শূন্যতা সৃষ্টি করেছে। একজন মুক্তিযুদ্ধ, আন্দোলন সংগঠক হিসেবে বাংলাদেশকে যা দেখতে চেয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে, সেই বাংলাদেশ তিনি দেখতে পাননি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

বিএনপি, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন ও রনোর পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সেই বিভাজন থেকে সকলকে বেরিয়ে আসা উচিত। বাংলাদশের মানুষের জন্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মনিরুল হক চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১০ মে দিনগত রাত ২টার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এই উপদেষ্টার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৪২ সালের ৩১ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করা রনো ছিলেন সিপিবি উপদেষ্টা। মাঝখানে তিনি ওয়ার্কার্স পার্টির সঙ্গেও যুক্ত ছিলেন। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একাধিক বই লিখে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১০

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১১

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১২

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৩

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৪

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৫

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১৬

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৭

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৮

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৯

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

২০
X