কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রয়োগ নয় : কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ‍যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কোনো ভিসানীতির প্রয়োগ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২১ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশের মিশনকে অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটি কোনো ভিসানীতির প্রয়োগ নয়। এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের প্রয়োগ। এটা নিয়ে আমি আর কিছু বলব না। এ নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন। আমরা এতটুকুই জানি, এটুকুই বললাম। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

এ সময় উপজেলা নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ৩০ শতাংশের বেশি ভোটার উপস্থিতির কথা জানিয়েছে। আগামীকাল সঠিকভাবে জানা যাবে। বিবিসির তথ্য অনুযায়ী, বিএনপি যে জাতীয় সরকার নির্বাচন করেছে সেখানে পাঁচ শতাংশ ভোটার উপস্থিত ছিল। সরকারিভাবে বলা হয়েছে ২১ শতাংশ।

তিনি বলেন, দুটি পর্যায়ে উপজেলা নির্বাচন হয়েছে, কোনো ক্যাজুয়ালিটি নেই। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। রক্তপাত ছাড়া বিএনপির আমলে এ দেশে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি। স্থানীয় সরকার নির্বাচনে ভারতেও শান্তিপূর্ণ নির্বাচন হয় এটা বলা চলে না। পশ্চিমবঙ্গে তো প্রাণহানির ঘটনাও ঘটে।

ওবায়দুল কাদের আরও বলেন, দেশে এক ধরনের বুদ্ধিজীবী রয়েছে যারা নির্বাচন সম্পর্কে অপপ্রচার চালান। তারপরেও উপস্থিতি যা হয়েছে মোটামুটি সন্তোষজনক। ফখরুল সাহেবরা যত মিথ্যাচার করুক তথ্য প্রমাণতো আছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X