কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাইসির মৃত্যুতে শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর

ঢাকাস্থ ইরান দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
ঢাকাস্থ ইরান দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৩ মে) ঢাকাস্থ ইরান দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, দুর্ঘটনায় ইসলামিক রিপাবলিক ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বে অভিজ্ঞ রাজনীতিবিদদের খুব বেশি প্রয়োজন। সেই সময় ইব্রাহিম রাইসির মতো একজন বিচক্ষণ, অভিজ্ঞ, জনপ্রিয় নেতার হঠাৎ চলে যাওয়ায় অত্যন্ত মর্মান্তিক বলে মনে করি। বিএনপির পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার, প্রেসিডেন্ট রাইসির পরিবার ও আত্মীয়স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক সহ্য করতে পারে। এই শোকের সময় ইরানের জনগণ যেন তাদের স্থির, বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান, রাষ্ট্রে তাদের যে ভূমিকা তা অব্যাহত রাখতে পারে, সেই দোয়া করছি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর এনামুল হক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রসঙ্গত, গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ ইরানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১১

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১২

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৩

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৪

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৫

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৬

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৭

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

মমতাজের জামিন বহাল

২০
X