কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে’

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমে ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : কালবেলা
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমে ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : কালবেলা

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমে ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকতা পেশায় বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজের নানা প্রকার দুর্নীতি ও মিথ্যাচারের প্রকাশ দেখা যায়। একজন গণমাধ্যমকর্মী হিসেবে এসব প্রকাশে অবশ্যই সত্যনিষ্ঠ হতে হবে। দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করতে হবে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির নতুন নতুন মাত্রা আসবে। এই তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়েই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতায় যদি আমরা সত্যনিষ্ঠ মানুষ তৈরি করতে না পারি, তাহলে আমাদের কোনো কিছুই কাজে আসবে না।

তিনি আরও বলেন, সাংবাদিকদের কাজ হলো সত্য প্রকাশ করা। বর্তমানে সেটা করতে গিয়ে বিশ্বব্যাপী সাংবাদিকরা হামলা, মামলা, জীবনের ঝুঁকিসহ হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।

মন্ত্রী বলেন, সমাজে যে ক্রাইম হচ্ছে তা নিয়ন্ত্রণ করা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার একার পক্ষে সম্ভব নয়। ক্রাইম রিপোর্টার্সরা সংবাদপত্রে ক্রাইমের যে চিত্র তুলে ধরেন তার ফলে, সমাজে অনেক অপরাধ কমে যাচ্ছে এবং অপরাধীরাও অপরাধ করার সাহস পাচ্ছে না।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. বদরুলজামান ভূঁইয়া, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল ইসলাম হারুন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক মহসীন আহমেদ স্বপন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বক্তৃতা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X