কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৩:১০ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশ বাঁচাতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : দুদু

ডিআরইউতে আলোচনা সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
ডিআরইউতে আলোচনা সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশ বাঁচাতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমরা যদি তাকে কারাগার থেকে মুক্ত করতে না পারি, তাহলে আমরা দেশকে মুক্ত করতে পারব না। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই জুলুমের বিরুদ্ধে এদের তক্ত-তাউস খান খান করা ছাড়া কোনো দ্বিতীয় পথ আছে বলে মনে করি না। এজন্য চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীর উত্তমের ভূমিকা ও তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান’- শীর্ষক আলোচনা সভায় দুদু এসব কথা বলেন। ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, এরা কোনো এমপি নয়, এরা কেউ ভোটে এমপি হয়নি। এদের অধিকাংশ চোরাকারবারি, লুণ্ঠনকারী, স্বর্ণ চোরাকারবারকারি। এদের এমপি বললে ভোটে নির্বাচিত এমপিদের ছোট করা হবে, সংবিধানকে ছোট করা হবে। বিএনপির এই ভাইস-চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে, তখনই এ দেশের গণতন্ত্রকে তছনছ করে দিয়েছে। তারা যখনই ক্ষমতায় গেছে, লুটপাট করেছে। তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই মানুষ আতঙ্কিত হয়েছে। তারা যখনই ক্ষমতায় এসেছে, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে শামসুজ্জামান দুদু বলেন, কেউ ভালো হতে চাইলে জিয়াউর রহমানকে অনুসরণ করতে হবে। জিয়াকে বাদ দিয়ে এ দেশের প্রকৃত ইতিহাস লেখা যাবে না শিক্ষার ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। এখন তাকে অনেক নিচু করার চেষ্টা করা হয়, যা ভাবা যায় না। সেজন্য জিয়াকে নিয়ে যারা সমালোচনা করে, তাদের আমাদের করুণা করা ছাড়া করার কিছু নেই। বাংলাদেশের মানুষ বুকে ধারণ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।বাংলাদেশের মানুষ তাদের আপনজন হিসেবে গ্রহণ করেছিল জিয়াউর রহমানকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১০

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১১

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১২

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৪

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৫

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৬

রামিসা হত্যা মামলার রায় আজ

১৭

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৮

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৯

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

২০
X