কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:৩৬ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে পোস্টার সাঁটাল ছাত্রদল

রাজধানীতে পোস্টার সাঁটানোর কর্মসূচি পালন করেছে ইডেন কলেজ ছাত্রদল। ছবি : কালবেলা
রাজধানীতে পোস্টার সাঁটানোর কর্মসূচি পালন করেছে ইডেন কলেজ ছাত্রদল। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে পোস্টার সাঁটানোর কর্মসূচি পালন করেছে ইডেন কলেজ ছাত্রদল।

বুধবার (২৯ মে) আজিমপুরে অবস্থিত ইডেন কলেজ প্রাচীরের দেয়াল ও আশপাশের এলাকায় কলেজ শাখা ছাত্রদলের নেত্রীরা এ পোস্টার সাঁটান।

এ সময় ইডেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রেহেনা আক্তার শিরিন, সদস্যসচিব সানজিদা ইয়াসমিন তুলি, যুগ্ম আহ্বায়ক জান্নাত জাহান, ছাত্রদল নেত্রী তোহা, বাবলি, তায়বা প্রমুখ উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে গত ২৩ মে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

কর্মসূচির মধ্যে রয়েছে- সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা ইউনিট প্রাঙ্গণে পোস্টার সাঁটানো। মহানগর ও জেলা নেতাদের তাদের অধীন ইউনিটে উপস্থিত থেকে সার্বিক তদারকির মাধ্যমে এ কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ। একইদিনে সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার মসজিদগুলোতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ওই দোয়া ও মিলাদ মাহফিলে জেলা ও মহানগর ইউনিটের নেতাদের দায়িত্ব বণ্টনের মাধ্যমে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।

তাছাড়া ৩০ মে-৫ জুন (বিশ্ব পরিবেশ দিবস) পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। ছাত্রদলের জেলা ও মহানগর ইউনিটের নেতাদের তাদের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

আগামী ৩১ মে সকাল ১০টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X