কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না : টুকু

সদ্য কারামুক্ত যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন। ছবি : কালবেলা
সদ্য কারামুক্ত যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন। ছবি : কালবেলা

যুবদলের সদ্য কারামুক্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জেল-জুলুমের পরোয়া আমরা করি না। একটি অনির্বাচিত অবৈধ সরকার দেশের মানুষকে জেলে রেখে, অত্যাচারে করে ক্ষমতাকে চিরস্থায়ী করার চক্রান্ত করছে। সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবোই। যতদিন পর্যন্ত গণতন্ত্র ও বেগম খালেদা জিয়া মুক্তি না পাবে, ততদিন আমরা রাজপথ ছেড়ে যাবো না।

জামিনে কারামুক্তির পর বুধবার (৫ জুন) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক তাৎক্ষণিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আজকে ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি। দেশনেত্রীকে দীর্ঘদিন কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করে রাখা হয়েছে। দেশের জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বাক স্বাধীনতা। জাতিকে এসব থেকে উদ্ধার করতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে বিদায় করবো ইনশাআল্লাহ। এর আগে বুধবার রাত সাড়ে সাতটার দিকে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুলতান সালাউদ্দিন টুকু। কারামুক্তির পর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেল গেটের বাইরে টুকুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এরপর গাড়িবহরসহ যুবদলের নেতাকর্মীরা সুলতান সালাউদ্দিন টুকুকে নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসে। সেখানে মোনায়েম মুন্নার নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, কামরুজ্জামান দুলালসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ২৯ এপ্রিল ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে মুক্তির আগ পর্যন্ত কারাগারে ছিলেন টুকু।

জানা যায়, কারাগারে যাওয়ার আগে টুকুর বিরুদ্ধে ৩১৩টি মামলা হয়। এর মধ্যে তিনটি মামলায় আদালত তাকে সাড়ে সাত বছরের সাজা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X