কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৫:৩১ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সেন্টমার্টিন ইস্যুতে সরকারের বক্তব্য না থাকায় দেশবাসী উদ্বিগ্ন’

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সেন্টমার্টিনে গোলাগুলির ব্যাখা দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা বলে মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (১৮ জুন) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার একটি বিবৃতি দিয়ে সেন্টমার্টিনের প্রকৃত ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি। টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর চরম হুমকি।

তারা বলেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে সাগরে দেখা যাচ্ছে মিয়ানমারের বড় বড় যুদ্ধজাহাজ। একটি ভিন্ন দেশ থেকে আমার আন্তর্জাতিক স্বীকৃত সমুদ্রসীমানার যে পথ ওই পথে বাংলাদেশের জাহাজ যাতায়াত করতে পারছে না। সেখানে গোলাগুলি করে বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটি সিরিয়াস স্টেটমেন্ট পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি। এটা আমাদের দেশের দুর্বল পররাষ্ট্র নীতির ফসল।

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃদ্বয় আরও বলেন, এই সরকারের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু পর্যন্ত সরকার ধরে রাখতে পারছে না। দেশপ্রেমিক জনগণ সরকারের কাছে আশা করে তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, স্বাধীনতা রক্ষা করবে, কিন্তু সেখানে মিয়ানমার ইস্যুতে কোনোরকম কথা নেই সরকারের। আমরা মনে করি এই সরকার দুর্বল একটি সরকার, যাদের ওপর জনগণের ম্যান্ডেট নেই এবং একটি নতজানু সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X