কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৭:৪৮ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বারবার কারা নির্যাতনেই মাখনের মৃত্যু, অভিযোগ রিজভীর

রাজধানীর ভাসানটেকে মরহুম মাখনের জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
রাজধানীর ভাসানটেকে মরহুম মাখনের জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বারবার কারা নির্যাতনেই ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ভাসানটেক থানা শাখার সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২১ জুন) বাদ আসর রাজধানীর ভাসানটেকে মরহুম মাখনের জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

এর আগে দুপুর দেড়টার দিকে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন গোলাম কিবরিয়া মাখন।

রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে মাখনের ওপর সরকারের ভয়াবহ নিপীড়ন চলে। একাধিকবার সে কারা নির্যাতিত হয়। এছাড়াও বারবার গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনও চলে তার ওপর। আমি কারাগারে গেলে তার সঙ্গে দেখা হয়েছিল। তার ওপর যে ভয়াবহ নির্যাতন হয়েছিল, সে বর্ণনা আমাকে সে শুনিয়েছিল।

তিনি বলেন, মাখনের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মতো সাহসী নেতার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জানাজায় আরও অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দীন আলম, তারিকুল আলম তেনজিং, যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার জন্যই ইসরায়েল আজ টিকে আছে: ডোনাল্ড ট্রাম্প

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১০

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১১

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১২

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৩

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৪

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৫

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৬

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৭

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৮

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৯

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

২০
X