কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজরা সরকারের ঘনিষ্ঠ লোক : রিজভী

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন রুহুল কবীর রিজভী। ছবি : কালবেলা
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন রুহুল কবীর রিজভী। ছবি : কালবেলা

যারাই দুর্নীতিবাজ তারাই সরকারের ঘনিষ্ঠ লোক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৫ জুন) বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকা মহানগর দক্ষিণ অধীনস্থ শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। সকালে সাবেক এমপি ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, সরকারের নির্দেশে আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মীদের গুম করছেন, খুন করছেন, নিপীড়ন চালিয়েছেন। এখন আপনাদের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করলেই জামায়াত-শিবির বানানোর চেষ্টা করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, মহানগর বিএনপি নেতা তানভীর আহমেদ রবিন, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

রুহুল কবির রিজভী আরও বলেন, পুলিশের মধ্যেও ভালো লোক আছে, তারা তো অনেক ভালো কাজও করে। তাহলে কতিপয় দুর্নীতিবাজকে বাঁচাতে আপনারা মরিয়া হয়ে উঠেছেন কেন? আপনারা তো শেখ হাসিনার বাহিনী হতে পারেন না, কারণ আপনারা তো প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। কিছুসংখ্যক দুর্নীতিবাজকে বাঁচাতে আপনারা যে বিবৃতি দিয়েছেন তা সংবিধানবিরোধী। এ বিবৃতি যারা দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত। দেশে আইনের শাসন থাকলে অবশ্যই তাদের বিচার হতো। তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আজ গুরুতর অসুস্থ তার জন্য দায়ী বর্তমান সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিভিন্ন দেশ ও সংস্থা এমনকি জাতিসংঘ পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সরকার তাকে সাজা দিয়ে বন্দি করে রেখেছে। প্রতিহিংসার শিকার হয়ে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত খালেদা জিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X