কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১০:৫৪ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় আ. লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

দক্ষিণ আফ্রিকায় আ. লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দিয়েছেন নেতাকর্মীরা।
দক্ষিণ আফ্রিকায় আ. লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দিয়েছেন নেতাকর্মীরা।

দক্ষিণ আফ্রিকাতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে শাখা আওয়ামী লীগ ও যুবলীগ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করা হয়।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় জোহানসবার্গের ফোর্ডসবার্গ প্রাইমারি স্কুল মাঠে বিভিন্ন ইউনিট ও প্রাদেশিক কমিটির নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সভাপতি ডা. লুৎফর রহমান রুপমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাখাওয়াত হোসেন ও ইব্রাহিম সোহাগ।

কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাব-সেক্টর কমান্ডা ডাক্তার মো. আলমগীর কাজী।

তিনি বলেন, নেলসন মেন্ডেলা যেমন দক্ষিণ আফ্রিকার জাতির পিতা। তেমনি বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ হয় না।

শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্যে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন বলেন, গত কয়েক বছরে যারা দেশে গেছেন তারা দেখেছেন শেখ হাসিনা সরকার দেশে কী ধরনের উন্নয়ন করেছেন। আগামী মাসে নেত্রী দক্ষিণ আফ্রিকা সফর করবেন। আমরা সবাই ঐকবদ্ধভাবে নেত্রীকে বরণ করে নিতে প্রস্তুত আছি।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল সোহেল, ইব্রাহিম সোহাগ, রাজিব সারওয়ার, সায়েম রহমান, বাদল মৃধা প্রমুখ।

দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ ও যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে আলোচনা শেষে দুপুরে দেশীয় খাবার পরিবেশন করা হয়। এতে দূরদূরান্ত থেকে আগত আমন্ত্রিত নেতাকর্মীসহ চারশতাধিক প্রবাসী অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১০

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১১

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১২

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৪

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১৬

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১৭

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১৮

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৯

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

২০
X