বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১১:৩৪ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালেশিয়ায় নির্মাণাধিন ভবন। ছবি : কালবেলা
মালেশিয়ায় নির্মাণাধিন ভবন। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে জিদান (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন পাকিস্তানি নাগরিক।

শুক্রবার (১২ অক্টোবর) মালয়েশিয়ার সময় বিকেলে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াং-এর একটি নির্মাণাধীন তিনতলা ভবন ধসে এ দুর্ঘটনা ঘটে।

সেন্ট্রাল মেলাকা জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট জানান, সন্ধ্যা ৬টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে উদ্ধারকারী দলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, ৩২ এবং ৪৯ বছর বয়সী দুই পাকিস্তানি নাগরিককে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং ৮টা ৪৫ মিনিটে ভবনের প্রথম তলার ধ্বংসস্তূপ থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ প্রধান জানান, ঘটনার সময় ওই তিন বিদেশি শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়ার আগে কংক্রিটের কাজ করছিলেন।

এদিকে মেলাকা ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর আর. সাইফুল ইসওয়ান্দি আর হাসান বলেন, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ব্রিগেড দেখতে পায় যে, ৬০ থেকে ৮০ ফুটের একটি বিল্ডিংয়ের পুরো প্রথম তলাটি নীচের তলায় ভেঙে পড়ে, যা নির্মাণাধীন ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১০

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১১

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১২

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৫

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৬

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৭

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৮

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৯

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

২০
X