কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ১০:২৫ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অভিবাসী আটক

অভিযানে আটক অবৈধ অভিবাসী। ছবি : সংগৃহীত
অভিযানে আটক অবৈধ অভিবাসী। ছবি : সংগৃহীত

অবৈধ অভিযোগে ৪২৫ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। শুক্রবার (৪ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি রয়েছেন।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে কুয়ালালামপুরের চেরাসের তামান কনটের তিনটি ভিন্ন ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৬০০ অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তাদের মধ্যে ৪২৫ অভিবাসীকে কাগজপত্র ত্রুটির কারণে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২৫০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

আরও পড়ুন : গ্রিস উপকূলে নৌকা ডুবে ৫৯ অভিবাসীর মৃত্যু

আটককৃতদের মধ্যে ৩৭২ জন পুরুষ ও ৫৩ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি, ১০৮ জন মিয়ানমার, ৩০ জন ইন্দোনেশীয়, ৩০ জন নেপালি, ৭ জন পাকিস্তানি, ৬ জন কম্বোডিয়া ও ফিলিপাইনের দুজন নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেছেন, পাস বা পারমিটের অপব্যবহার, অবৈধভাবে পরিচয়পত্র ছাড়াই অবস্থান (অতিরিক্ত অবস্থান) ও বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়েছে।

তিনি জানান, আটককৃত এসব অভিবাসী নির্মাণ, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতে কাজ করতেন। অভিযান চলাকালে তারা কর্মকর্তাদের লক্ষ্য করে বিদেশি বোতলসহ বিভিন্ন জিনিসপত্র নিক্ষেপ করেন। তবে এ সময় কেউ হতাহত হয়নি।

শ্যামসুল বদরিন আরও বলেন, অভিযান চালানো ওই এলাকায় অনেক বিদেশি স্থায়ীভাবে বসবাস করে আসছেন। এদের মধ্যে অনেক রোহিঙ্গাও রয়েছেন। তবে তাদের কারও কারও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্ড ও বৈধ কাজের অনুমতিপত্র রয়েছে।

অভিবাসন বিভাগের ওই কর্মকর্তা জানান, অবৈধ অভিবাসী ও পাসের অপব্যবহারকারীদের সাথে কোনো আপস করা হবে না। এ ছাড়া অবৈধ অভিবাসীদের রক্ষাকারী ও নিয়োগকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X