কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৫:৫১ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

গ্রিস উপকূলে নৌকা ডুবে ৫৯ অভিবাসীর মৃত্যু

গ্রিস উপকূলে নৌকা ডুবে ৫৯ অভিবাসীর মৃত্যু

গ্রিসের দক্ষিণ উপকূলে শরণার্থী ও অভিবাসী বহনকারী একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার লোপোনিজ উপকূল থেকে পাইলোসের দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এ জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে গ্রিক কোস্টগার্ড।

নিখোঁজ ব্যক্তিদের খুঁজে দুর্ঘটনার পর পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়। এতে কোস্টগার্ডের ছয়টি জাহাজ, নৌবাহিনীর একটি ফ্রিগেট, সেনাবাহিনীর একটি সামরিক যান ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টারের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি জাহাজ অংশ নিয়েছে। তবে ঝোড়ো বাতাসের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।

জীবিতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অতি ঠান্ডাজনিত রোগ হাইপোথার্মিয়ার উপসর্গ রয়েছে।

ধারণা করা হচ্ছে, লিবিয়ার টোব্রুক এলাকা থেকে ইতালি যাচ্ছিল নৌকাটি।

এর আগে রোববার একই এলাকা থেকে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি নৌযান থেকে ৯০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া বুধবার পৃথক আরেক ঘটনায় ৭০ জনের বেশি মানুষসহ একটি নৌযানকে ক্রিট দ্বীপের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়।

গত বছর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অভিবাসন রুটগুলোয় প্রায় তিন হাজার ৮০০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, ২০১৭ সালের পর যা সর্বোচ্চ। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সূত্র : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X