বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
রোম (ইতালি) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘৭ নভেম্বরের চেতনা ও ছাত্র-জনতার বিপ্লব একই সূত্রে গাঁথা’

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা। ছবি : কালবেলা
ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা। ছবি : কালবেলা

ঐতিহাসিক ৭ নভেম্বর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সিপাহী জনতার সফল বিপ্লব সংঘটিত হয়েছিল। সেদিন প্রতিষ্ঠা হয়েছিল জনগণের ভোট ও ভাতের অধিকার। একদলীয় শাসনের পরিবর্তে এ দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছিল। তাই ৭ নভেম্বরের চেতনা ও ২০২৪ এর ছাত্র-জনতার বিপ্লব একসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন রোম মহানগর বিএনপির নেতারা।

শুক্রবার (৮ নভেম্বর) রোম মহানগর বিএনপি, সেন্তসেল্লে শাখা আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, গত ৫ আগস্ট দেশের মানুষ স্বৈরাচারকে সমূলে উৎখাত করেছে। দেশে এখন গণতন্ত্র ও দেশের মানুষকে পূর্ণভাবে স্বাধীনতার স্বাদ দিতে প্রয়োজন গণতান্ত্রিক সরকার।

রোম মহানগর বিএনপি, সেন্তসেল্লের সভাপতি মজিবর সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল খান লিটনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন।

এ ছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন, রোম মহানগর বিএনপির সভাপতি ও ইতালি বিএনপির সহসভাপতি হুমায়ূন কবির এবং রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, রোম মহানগর বিএনপি, সেন্তসেল্লে শাখার সিনিয়র সহসভাপতি সুমন ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন আয়োজক সংগঠন ও ইতালি বিএনপির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিকসহ দলের সিনিয়র নেতারা এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, রোম মহানগর বিএনপি, শ্রমিকদল, বিভিন্ন অঞ্চলের জাতীয়তাবাদী সংগঠন ও ফোরামসহ প্রভিন্স কমিটির নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১০

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১১

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১২

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৩

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৪

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৫

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৬

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৭

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৮

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৯

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

২০
X