দেবেশ বড়ুয়া, প্যারিস (ফ্রান্স)
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৪:১১ এএম
অনলাইন সংস্করণ

শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করলো ফ্রান্স আওয়ামী লীগ

ফ্রান্স আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন । ছবি : সংগৃহীত
ফ্রান্স আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন । ছবি : সংগৃহীত

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ফ্রান্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগষ্ট) প্যারিসের স্থানীয় এক রেষ্টুরেন্টে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের পরিচালনায় সভার শুরুতেই ১৫ আগস্টে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা ছিলেন বাঙ্গালি জাতির মুক্তির মহানায়ক। বঙ্গবন্ধু সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছেন, দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। তাঁর জীবন উৎসর্গ করেছেন সাধারণ মানুষের কল্যাণে। এ সময় তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করার আহবান জানান।

এ সময় বক্তারা আরো বলেন,দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

আলোচনা সভায় এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি মোতালেব খান, অবনী চন্দ্র গোপাল, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা সালেহ আহমদ, সহ- সভাপতি শুভ্রত ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাসান, এমদাদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু, সাইদুর রহমান, মাসুদ হায়দার, ফয়সল উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবন্দ।

সবশেষে ৭৫ এর ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X