শাহেদ শফিক, লন্ডন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে তিলে তিলে হত্যাচেষ্টা করা হয়েছে: এমএ মালেক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক। ছবি : কালবেলা
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি তো সুস্থ অবস্থাতেই জেলে গেছেন। তিনি চাইলেই তো লন্ডনে থাকতে পারতেন।

রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া-মাহফিলে তিনি এ কথা বলেন।

এমএ মালেক বলেন, খালেদা জিয়া জানেন তিনি দেশে ফিরলেই জেলে যেতে হবে। তারপরেও তিনি জেলে যাওয়ার তিন দিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন। সেখানে কোটি মানুষ তাকে রিসিভ করেছে। উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাকে তিলে তিলে হত্যা করতে পরিকল্পনার জন্য এককভাবে দায়ী শেখ হাসিনা ও তার পরিবার।

তিনি বলেন, লন্ডনেও শেখ হাসিনা ঘোষণা করে গিয়েছিলেন উনি আর কতদিন বাঁচবেন। আমরা মনে করি, শহীদ আরাফাত রহমান কোকো, তারেক রহমান ও বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের ওপর নির্যাতনের বিচার বাংলার জমিনে হবেই হবে।

তিনি আরও বলেন, এখনো ভারতের এজেন্টরা ষড়যন্ত্র করছে। ১/১১তেও ষড়যন্ত্র করেছে। আর কত? বর্ডারে প্রতিদিন গুলি করে মারছে। বর্ডারে হত্যা বন্ধ করেন। যত তাড়াতাড়ি সম্ভব দেশে নির্বাচন দিন।

এমএ মালেক বলেন, দেশ বর্তমানে অর্থনৈতিকভাবে দেউলিয়া। বিলিয়ন বিলিয়ন ডলার হাসিনা দেশের বাইরে চুরি করে নিয়ে গেছে। এই টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। তাই এই বছরেই অতিদ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনে ৩ হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। ছাত্ররা আন্দোলন করেছে। এখন ছাত্ররাই যদি দেশ চালায় তাহলে শিক্ষকরা কী করবে? দেশে শিক্ষকদের কী ভূমিকা থাকবে?

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর আবু নাছের শেখ ও শরফরাজ শরফুর পরিচালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X