আবু বকর ছিদ্দিক পাভেল, কুয়েত
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৬ এএম
অনলাইন সংস্করণ

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ছবি : কালবেলা
কুয়েতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ছবি : কালবেলা

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ও বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে দিবসটি পালিত হয়।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আনুষ্ঠানিক কার্যক্রম।

পরে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় তার সঙ্গে যোগ দেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশি কমিউনিটির নেতারা।

এ ছাড়া দূতাবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে এবং কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় ভাষা দিবস উপলক্ষে দেয়া প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। মিনিস্টার শ্রম আবুল হোসেন ও ভিসা-পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার বাণী পাঠে অংশ নেন।

অনুষ্ঠানে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

সবশেসে ভাষা শহীদসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১১

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১২

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৩

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৪

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৬

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৭

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৮

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৯

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

২০
X