কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতের পাশে তারেক রহমান

তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। ছবি : কালবেলা
তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। ছবি : কালবেলা

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে সিঙ্গাপুরের রেসকোর্স রোডের ব্যানানা লিফ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান তুলে দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ খান রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুর রহমান ফিলিপ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথেই কিন্তু ফয়সালা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। বিএনপি কোনো আপস করেনি। বিএনপির ইতিহাসে কোনো আপস নেই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছিল। কিন্তু তিনি কোনো আপস করেননি, কম্প্রোমাইজ করেননি। জিয়া পরিবার কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, মাথানত করবে না। বিএনপিতে আপস করার কোনো ইতিহাস নেই।

তিনি আরও বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা হলো। এর প্রতিবাদে আমরাই নেতৃত্ব দিয়ে লংমার্চ করেছি। বিএনপিই তারেক রহমানের নেতৃত্বে তিস্তা পাড়ের মানুষকে বাঁচানোর আন্দোলনে লাখ লাখ মানুষ সমাবেশ করেছে। বিএনপি বাংলাদেশের মানুষের পক্ষের দল। তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই পারবে বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান করতে।

প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে যুবদল সভাপতি বলেন, আপনারা রেমিট্যান্স পাঠাচ্ছেন। দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন। এ জন্য তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বেসরকারি মেডিকেল কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মিরাজসহ জুলাই বিপ্লবে আহত মিনহাজুল ইসলাম শুভ, মো. রমজান, মহিউদ্দিন রাব্বি, মো. ইয়ামিন, মো. ইমরান হোসেন, সালমান বিন সুয়াইব, আক্তার হোসেন, জুবায়ের হাসান জিহাদ, আব্দুল্লাহ আল বাকি এবং মো. ফয়েজ আলীর পরিবারের কাছে আর্থিক সহায়তা দেওয়া হয়। আহতের মধ্যে সিংহভাগই চোখে গুলিবিদ্ধ হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১০

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১১

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১২

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৩

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৪

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৫

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৬

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৭

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৮

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৯

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

২০
X