কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা
নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠন-যুক্তরাষ্ট্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ), নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদার এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. সাদিক। দোয়ায় মহান স্বাধীনতা মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত, স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর আত্মার মাগফেরাত এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিশেষ দোয়া করা হয় বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনকালে সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতার জন্য। এ ছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা নাছিম আহমেদের শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের মধ্যে আব্দুস সবুর, গিয়াস উদ্দিন, শাহ আলম, মোশারফ হোসেন সবুজ, মাকসুদুল হক চৌধুরী, ডা. শামীম দেওয়ান, মোতাহার হোসেন, মাওলানা ওমর ফারুক, তারেক চৌধুরী দিপু, ফারুক হোসেন মজুমদার, এটিএম হেলালউর রহমান, হাবিবুর রহমান হাবিব, মৃধা মোহাম্মদ জসিম উদ্দিন, নুরে আলম, জুনায়েদ আল জাফরি, মাযহারুল ইসলাম মিরন, মো. মাসুদ হোসেন, রাশেদ রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, মনির হোসেন, সোহেল আহমেদ, আলাউদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকরা ও উপস্থিত সকল মুসল্লিদের ইফতার ও দোয়ায় অংশগ্রহণ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য মহান রাব্বুল আলামীন যেন তারেক রহমানকে আগামী রাষ্ট্র পরিচালনা সুযোগ দান করেন সে জন্য তিনি বিশেষভাবে মহান রব্বুল আলামীনের কাছে দোয়া করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X