কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৫:৪২ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

মালিকের বিরুদ্ধে মামলা করে ৭৯ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন প্রবাসী

মালিকের বিরুদ্ধে মামলা করে ৭৯ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন প্রবাসী। ছবি : সৌজন্য
মালিকের বিরুদ্ধে মামলা করে ৭৯ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন প্রবাসী। ছবি : সৌজন্য

নিয়োগকর্তাদের অবহেলার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন সিঙ্গাপুরের এক ভারতীয় প্রবাসী। কাজে নিয়ে যাওয়ার সময় শ্রমিক ভর্তি লরির পেছন থেকে পড়ে গিয়েছিলেন তিনি। তার চিকিৎসার ক্ষতিপূরণ দেয়নি নিয়োগকারী সংস্থা। খবর বিবিসির।

এ ঘটনায় সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের কাজের অবস্থা এবং ধনী এ দেশটিতে শ্রমিকদের চিকিৎসা সম্পর্কে নতুন করে বিতর্কের ঝড় ওঠে।

জানা গেছে, আহত ওই প্রবাসী শ্রমিকের নাম রামালিঙ্গম মুরুগান। তিনি তামিলনাড়ুর একজন ভারতীয় নাগরিক। লরি থেকে পড়ে যাওয়ার ঘটনায় নিয়োগকর্তাদের অবহেলার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন তিনি। মামলা জিতে ৭৯ লাখ টাকা ক্ষতিপূরণও পেয়েছেন রামালিঙ্গম মুরুগান।

লরি থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন ওই প্রবাসী। পড়ে গিয়ে তার পায়ে ফ্র্যাকচার হয়েছিল।

মুরুগান কেন তার নিয়োগকর্তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন?

২০২১ সালের জানুয়ারিতে, রামালিঙ্গম মুরুগান অন্য আরও ২৪ জন শ্রমিকের সাথে তার ডরমেটরি থেকে বের হয়েছিলেন কাজের উদ্দেশ্যে। তাদের একটি লরির পেছনে তুলে কাজের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি বলেন, বৃষ্টি থেকে বাঁচার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে অন্য একজন শ্রমিক তাকে ধাক্কা দিয়ে ফেলেন। যার ফলে তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান।

ডান হাঁটুতে ব্যথা না কমলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় তার ডান পায়ে হাড় ভেঙে গেছে। ফ্র্যাকচারের জন্য তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছিল এবং তিনি প্রায় পাঁচ মাস চিকিৎসা ছুটিতে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় নিয়োগকারী সংস্থা তার চিকিৎসার ব্যয়ভার বহন করেনি।

এরপর ২০২২ সালে তিনি নিয়োগকর্তা রিগেল মেরিন সার্ভিসের বিরুদ্ধে আদালতে মামলা শুরু করেন। মামলায় চিকিৎসা বাবদ ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন তিনি।

গত বৃহস্পতিবার আদালত এ মামলায় মুরুগানের পক্ষে রায় দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে প্রকাশ্যেই সরকারি মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X