মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৩:৫৮ পিএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

শ্রম বাজার নিয়ে বাংলাদেশকে বড় সুখবর মালয়েশিয়ার

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত যৌথ সভা। ছবি : কালবেলা
মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত যৌথ সভা। ছবি : কালবেলা

নতুন কর্মী নিতে আগ্রহের কথা আগেই জানিয়েছে মালয়েশিয়া সরকার। এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করল দেশটি। বাংলাদেশসহ ১৪টি সোর্স কান্ট্রি থেকে ১২ লাখ কর্মী নিতে চায় মালয়েশিয়া। এর মধ্যে প্রায় ২০ হাজারের অধিক শ্রমিক যাওয়ার সুযোগ পাবে বিনা খরচে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের সঙ্গে অনুষ্ঠেয় যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্মী নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বিষয়টি নিশ্চিত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপসচিব সারওয়ার আলম বলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে একটি ইতিবাচক ফলাফল এসেছে। ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।’

মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে আশাবাদী এবং সন্ধ্যায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।’

বৈঠকে বিদেশি কর্মীদের, বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের কল্যাণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। উভয় পক্ষ একটি নিরাপদ, ন্যায্য কর্মসংস্থান বাস্তুতন্ত্র নিশ্চিত করতে এবং শ্রমিকদের অধিকারকে সম্মান করার ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা জোরদার করার গুরুত্বের ওপরও জোর দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১০

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১১

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১২

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৩

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৪

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৫

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৬

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৮

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৯

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

২০
X