নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

বাবা আবদুল ওয়াদুদের সঙ্গে আফ্রিকান প্রবাসী আবদুল মালেক। ছবি : সংগৃহীত
বাবা আবদুল ওয়াদুদের সঙ্গে আফ্রিকান প্রবাসী আবদুল মালেক। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় নিজের প্রতিষ্ঠানে আবদুল মালেক (৫০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিহতের ছোট মেয়ে লামিয়া আক্তার কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩০ আগস্ট স্থানীয় সময় রাত ৮টার দিকে আফ্রিকার ডারবান শহরে তার বাবাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ সময় তারা প্রতিষ্ঠানে থাকা টাকা-পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়।

নিহত আবদুল মালেক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের হাজী কলিম উদ্দিন মিয়াজী বাড়ির আবদুল ওয়াদুদের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, নিহতের দুই মেয়েকে নিয়ে তার পরিবার জেলা শহর মাইজদীতে বসবাস করে। আবদুল মালেক ১৭ থেকে ১৮ বছর থেকে আফ্রিকার ডারবান শহরে ব্যবসা করে আসছেন। সর্বশেষ এক মাস ১০ দিন আগে তিনি দেশ থেকে ডারবান শহরে যান।

সূত্র আরও জানায়, বুধবার রাত ৮টার দিকে তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন। ওই সময় সেই দেশি কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডারবান শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল মালেকের মরদেহ বাংলাদেশে আনার ব্যবস্থা করার জন্য পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে। প্রবাসী মালেকের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X