কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সেই শিক্ষক মাহরিনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাঁ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও শিক্ষক মাহরিন চৌধুরী। ছবি : সংগৃহীত
বাঁ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও শিক্ষক মাহরিন চৌধুরী। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি ঘটনায় বীরত্বপূর্ণ লড়াইয়ের জন্য শিক্ষক মাহরিনের আত্মত্যাগের প্রশংসা করেন।

বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। বহু প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন আরও শতাধিক।

এ মর্মান্তিক ঘটনার শিকারদের মধ্যে ছিলেন মাহরিন চৌধুরী, একজন শিক্ষিক যিনি সাহসিকতার সঙ্গে তার শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং এরপর ধোঁয়া ও আগুনের মধ্যে আরও শিক্ষার্থীকে বাঁচাতে ফিরে যান। তার এ অসীম সাহস ও আত্মত্যাগ কখনো ভোলার নয়।

এ শোকের সময়ে মালয়েশিয়া বাংলাদেশের ভাই-বোনদের পাশে রয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে জানাব যে, আমরা প্রত্যেকটি প্রাণহানিতে শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার পর জানায়, দুপুর ১২টা পর্যন্ত তারা ৩১ জনের মৃত্যু ও ১৬৫ জন আহত হওয়ার তথ্য পেয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নাফি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১০

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১১

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১২

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৩

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৪

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৫

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৬

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৭

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৯

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

২০
X