কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন

জাতীয় পার্টির লোগো। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক আবেদন জমা পড়েছে। দলটির বিরুদ্ধে সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ আবেদন দাখিল করেন। আবেদন জমা দেওয়ার পর তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই বারবার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করার সঙ্গে জড়িত থেকেছে।

এতে আরও উল্লেখ করা হয়, দলটি সামরিক শাসনের উত্তরাধিকার বহন করছে এবং দীর্ঘদিন ধরে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করেছে।

আবেদনে দাবি করা হয়, গত ১৭ বছরের দুঃশাসনের কারণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। পরে ছাত্র আন্দোলনের মুখে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। অথচ জাতীয় পার্টি বরাবরই আওয়ামী লীগকে সমর্থন দিয়ে এসেছে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে।

সবশেষে আবেদনে বলা হয়, দেশের রাজনৈতিক অঙ্গনকে সুষ্ঠু ও কলুষমুক্ত রাখতে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ সুরক্ষায় জাতীয় পার্টিকে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করা জরুরি। এজন্য সংবিধানের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১০

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১১

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১২

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৪

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৬

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৭

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৮

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

২০
X