রোম (ইতালি) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী বাংলাদেশির মেয়েকে হত্যায় ইতালিতে বিক্ষোভ

ইতালিতে বিক্ষোভে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ছবি : কালবেলা
ইতালিতে বিক্ষোভে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ছবি : কালবেলা

ইতালির এক প্রবাসী বাংলাদেশির মেয়েকে হত্যার প্রতিবাদ জানিয়ে রাজধানী রোমে সমাবেশ ও বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা অবিলম্বে ঘাতক স্বামীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে সরকারের প্রতি।

রোববার (৩১ আগস্ট) রোমের এওর পার্কে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

ইতালি প্রবাসী বাংলাদেশি মাহমুদ আল রফিকের মেয়ে চার সন্তানের জননী ফাহমিদা তাহসিন কেয়াকে তার স্বামী সিফাত আলী হত্যা করে বলে অভিযোগ ওঠে। এ হত্যার ঘটনায় মিরপুর মডেল থানায় তার স্বামীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ১৩ আগস্ট এ হত্যার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত ঘাতক স্বামী গ্রেপ্তার হয়নি। তিনি পলাতক রয়েছেন।

বিক্ষোভ সমাবেশে রোমের কমিউনিটি নেতারা হাজি মোহাম্মদ জসিম উদ্দিন, জহির আহমেদ, কবির হোসেনসহ কেয়ার পরিচিত ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ আরও অনেকে বক্তব্য দেন।

কেয়ার ঘাতক স্বামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ করে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান প্রবাসীরা। এ ছাড়াও ইতালি প্রবাসী নরসিংদীবাসীও পৃথক প্রতিবাদ, সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

ঢাকার শেওড়াপাড়ায় তাদের নিজ বাসায় এ ঘটনা ঘটে উল্লেখ করে প্রবাসীরা অভিযোগ করেন, কেয়ার সন্তানদেরও আটকে রাখা হয়েছিল। নিহত কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হত্যা মামলার কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। প্রবাসীদের অভিযোগ বিত্তশালী কেয়ার স্বামী সিফাত আলী প্রভাব খাটিয়ে গ্রেপ্তার এড়িয়ে চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X