স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:০৮ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার জয়

পুয়ের্তো রিকোর বিপক্ষে জোড়া গোল করেছেন ম্যাক অ্যালিস্টার ‍। ছবি : সংগৃহীত
পুয়ের্তো রিকোর বিপক্ষে জোড়া গোল করেছেন ম্যাক অ্যালিস্টার ‍। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে বড় জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে প্রতিপক্ষকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা। এদিন জোড়া গোলের দেখা পান ম্যাক আ্যলিস্টার ও লাউতারো মার্তিনেজ।

ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার অবস্থান তিনে, অন্যদিকে পুয়ের্তো রিকো ১৫৫-তে। প্রীতি ম্যাচে এ দুটি দল মুখোমুখি হলেও স্কোরলাইন প্রীতি ও বন্ধুত্বময় না থাকার সম্ভাবনাই বেশি। ম্যাচে হয়েছেও সেটি। একপেশে ম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পায়নি পুয়ের্তো রিকো।

ম্যাচে ৬৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় আর্জেন্টিনা, যার ১১টি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে পুয়ের্তো রিকোর পাঁচ শটের কেবল তিনটি ছিল লক্ষ‍্যে। সেগুলো দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্তিনেজ।

আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে পুয়ের্তো রিকোকে চেপে ধরা আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পেয়ে যায় ১৪ মিনিটে। লিওনেল মেসির শট ক্রসবারে লেগে ফেরার পর নিকো গঞ্জালেসের ভলিতে গোলমুখে বল পান আ্যালিস্টার। হেড করে অনায়াসে বল জালে পাঠান তিনি।

২৩তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন মন্টিয়েল। জটলার মধ‍্য থেকে মেসির দুর্দান্ত দক্ষতায় উঁচু করে বাড়ানো বলে খুব কাছ থেকে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচের ৩৬তম মিনিটে আবারও গোলের দেখা পান অ্যালিস্টার। প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে গঞ্জালেসের শট ডি বক্সে স্টিভেন এচেভারিয়ার পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে।

ছয় মিনিট পর স্কোর লাইন ৫-০ করেন লাউতারো। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটিও করেন এই ইন্টার মিলান স্ট্রাইকার। মেসির ব‍্যাক হিলে বল পেয়ে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। বাকি সময় আর গোল না পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা আর না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১২

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৩

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৪

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৫

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৬

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৭

১১ রানে হারল বাংলাদেশ

১৮

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৯

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

২০
X