কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

লিবিয়ার উপকূলে ৬১ অভিবাসীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিম উপকূলে গত দুই সপ্তাহে অন্তত ৬১ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিউনিসিয়ার সীমান্তবর্তী জুয়ারা থেকে রাস ইজদির পর্যন্ত উপকূলীয় এলাকায় এসব মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে শুধু মেল্লিতা এলাকায় তিনজনের এবং জুয়ারায় ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। সবাই অনিয়মিতভাবে ইউরোপগামী অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তীতে জুয়ারা, আবু কাম্মাশ ও মেল্লিতা এলাকা থেকে আরও ৩৪টি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ১২ জনকে ইতোমধ্যে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে, আর বাকি মরদেহগুলো পোস্টমর্টেম ও শনাক্তকরণের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কেন্দ্রটির যাচাইকৃত ফেসবুক পেজে মেডিকেল টিমের বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে তাদের সমুদ্রতট থেকে মরদেহ সংগ্রহ করে সাদা প্লাস্টিক ব্যাগে সংরক্ষণের প্রস্তুতি নিতে দেখা গেছে।

এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে, লিবিয়ার উপকূলে ৭৫ সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকাতে আগুন ধরে যায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, ওই দুর্ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়।

আইওএমের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে লিবিয়ার বিভিন্ন অঞ্চলে ৪৫টি ভিন্ন দেশের মোট ৮ লাখ ৯৪ হাজার ৮৯০ অভিবাসী অবস্থান করছেন। গাদ্দাফি সরকার পতনের পর ২০১১ সাল থেকে ইউরোপমুখী অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে লিবিয়া।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X