মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
গ্রিস প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে ছাই গ্রিস প্রবাসী নারী উদ্যোক্তার স্বপ্ন

গ্রিস প্রবাসী নারী উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন। ছবি : কালবেলা
গ্রিস প্রবাসী নারী উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন। ছবি : কালবেলা

গ্রিসের রাজধানী এথেন্সের আখারনুনে মৌসুমী পারভিন নামে এক নারীর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৌসুমী পারভীন গ্রিস আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও একজন নারী উদ্যোক্তা।

অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানে থাকা বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান মৌসুমী পারভিন।

প্রবাসীরা জানায়, প্রায় মধ্য রাত হওয়ার কারণে দোকানের ভেতরে কেউ ছিল না এবং রাস্তায়ও লোকজনের তেমন চলাচল ছিল না। হঠাৎ দোকানে আগুন দেখে আশপাশের প্রবাসী বাংলাদেশিরা মৌসুমীকে খবর দিলে ঘটনাস্থলে আসেন মৌসুমী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই আগুন মার্কেটের তিন তলার বারান্দায় পৌঁছে যায়। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে খবর পেয়ে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার সঙ্গে দূতাবাসের মিনিস্টার মোহাম্মাদ খালেদ, দ্বিতীয় সচিব রাবেয়া বেগম ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ সরকার, দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটির কাছে সহায়তার অনুরোধ জানান মৌসুমী পারভীন।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, বাংলাদেশ দূতাবাস সব সময় মৌসুমীর পাশে আছে। তার মত একজন নারী উদ্যোক্তাকে নিয়ে আমরা গর্ব করি। তাদের পাশে থেকে সহায়তার হাত বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহায়তায় বাংলাদেশ কমিউনিটিকে সঙ্গে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান পুনরুদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে।

এ ছাড়াও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাবেক সভাপতি হাজি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ আওয়ামী লীগ গ্রিস শাখার সভাপতি মান্নান মাতুব্বর, সহসভাপতি মিয়া মিজান, সাবেক সাধারণ সম্পাদক আলফা মিজান, কমিউনিটি নেতা আহসান উল্লাহ হাসানসহ ব্যবসায়ী ও প্রবাসীরা দূতাবাসের সঙ্গে ঘটনাস্থল পরিদশন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X