গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিহত রাকিবুল ইসলাম রাকিব। ছবি : কালবেলা
নিহত রাকিবুল ইসলাম রাকিব। ছবি : কালবেলা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাকিবুল ইসলাম রাকিব নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের খালাতো ভাই প্রবাসী আনসারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

রাকিবুল ইসলাম রাকিব (২৪) উপজেলার যশরা ইউনিয়নের আঠারোদানা গ্রামের আবুল কালামের ছেলে।

বুধবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রিয়াদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাকিবুল ইসলাম পরিবারের সচ্ছলতার ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে ২০১৮ সালে সৌদি আরবের রিয়াদ নগরীতে যান। তিনি ময়লার (বলদিয়া) গাড়ি চালাতেন। প্রতিদিনের ন্যায় ময়লার গাড়ি চালিয়ে যাওয়ার পথে বুধবার সৌদি আরব স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রিয়াদের ৯ নম্বর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবিহীন বাস তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রাকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন।

যশরা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল বলেন, ‘প্রবাসী রাকিবের মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X