মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অভিবাসী আটক

সেলাঙ্গরের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিম) ‘অপ খাস আমান’ নামে অভিযান পরিচালনা করে  বাংলাদেশিসহ ৪৯০ অভিবাসী আটক করে। ছবি : কালবেলা
সেলাঙ্গরের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিম) ‘অপ খাস আমান’ নামে অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ৪৯০ অভিবাসী আটক করে। ছবি : কালবেলা

মালয়েশিয়া ক্লাং-এর শিল্প এলাকায় পাঁচতলা অ্যাপার্টমেন্টের আশপাশের কারখানায় কর্মরত বিদেশি অভিবাসীরা বসবাস করে আসছিলেন। বুধবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়। বুকিত আমান আন্ডারকভার, অপরাধ বিভাগ (ডি-সেভেন)-এর নেতৃত্বে জেনারেল অপারেশন টিম (পিজিএ) এবং সেলাঙ্গরের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিম) ‘অপ খাস আমান’-নামে এ অভিযান পরিচালনা করে।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। অভিযানের আগে অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে গোয়েন্দা ও নজরদারি চালায়।

জানা গেছে, মুষ্টিমেয় অভিবাসী আছে যারা খুচরা দোকান চালাত এবং অ্যাপার্টমেন্টে বিদেশি গ্রাহকদের চাহিদা মেটাতে তাদের দেশ থেকে পণ্য এনে বিক্রি করত। অ্যাপার্টমেন্টের ৮টি ব্লকের মধ্যে ৪টি ব্লকে অভিযান ও পরিদর্শন করার আগে আবাসিক এলাকা ঘিরে ফেলে অপারেশন টিম।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, আটককৃত অভিবাসীরা অতিরিক্ত অবস্থান করা, বৈধ ভ্রমণ নথি না থাকা। ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০ থেকে ৫০ বছর বয়সী আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ গ্রহণে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১০

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১১

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১২

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৩

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৪

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৫

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৬

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৭

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৮

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৯

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

২০
X