সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৫ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাইপ্রাসে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মো. আলী সোহাগ। ছবি : সংগৃহীত
মো. আলী সোহাগ। ছবি : সংগৃহীত

সাইপ্রাসে মো. আলী সোহাগ (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সাইপ্রাসের গির্নে শহরে দশতলা একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় কাঠ পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তার পরিবার ও সাইপ্রাসের গির্নে শহরে অবস্থানরত সোনাগাজীর প্রবাসী বাংলাদেশিরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আলী সোহাগ ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আকরাম উদ্দিন মিয়াজী বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় মো. আলী সোহাগ বৃদ্ধ বাবা- মা, ভাই ও স্ত্রী রেখে বছর খানেক আগে সাইপ্রাসে গিয়েছিলেন। সাইপ্রাসের গির্নে শহরে তিনি কাজ করতেন। শুক্রবার বিকেলে তার পরিবারের লোকজন জানতে পারেন সাইপ্রাস সময় দুপুর ১১টায় একটি দশতলা নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় কাঠ পড়ে সোহাগ ঘটনাস্থলে মারা যান।

চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন সাইপ্রাস প্রবাসী মো. আলী সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাগাজী প্রবাসী ফোরাম উত্তর সাইপ্রাসের সভাপতি ইমাম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবাসী সোহাগের লাশ দেশে পাঠাতে হলে প্রায় ৫-৬ লাখ টাকার দরকার। আমরা প্রবাসীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে লাশ পাঠানোর জন্য সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১০

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১১

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৩

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৪

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৫

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৬

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৭

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৯

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

২০
X