ইসমাইল হোসাইন স্বপন, ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৫:০৯ এএম
অনলাইন সংস্করণ

২৭ মার্চ থেকে চালু হচ্ছে রোম-ঢাকা ফ্লাইট

২৭ মার্চ থেকে চালু হচ্ছে রোম-ঢাকা ফ্লাইট

আগামী ২৭ মার্চ থেকে রোম ঢাকা রোম রুটে আবারও চালু হচ্ছে বাংলাদেশ বিমানের চলাচল। বুধবার (৬ মার্চ) এ উপলক্ষে বাংলাদেশ বিমান রোমে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে।

ডিস্টালের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের পরিচালক মার্কেটিং এন্ড সেলস মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথি ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ বিমানকে ইউরোপের ট্রাফিক পয়েন্ট হিসেবে নিয়ে আমরা কাজ করতে চাই। বাংলাদেশ বিমান যাত্রীদের সেবা নিশ্চিত করে সঠিক সময়ে চলাচল করবে এ রুটে।

বিশেষ আমন্ত্রণে এই অনুষ্ঠানে আসেন বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি আফজাল হোসেন রোমান, সাধারণ সম্পাদক এম ডি রিয়াজ হোসেন, সাদ্য প্রাক্তন সভাপতি খলিল কাওসার শাহিন, যুগ্ম সম্পাদক শিমুল রহমান, প্রচার সম্পাদক সজীব আহমেদ রিয়ন ও সদস্য হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। বিমানের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ।

দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই রুটে বিমান চালু হচ্ছে। ডিস্টালের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের ম্যানেজার কমার্শিয়াল প্রিচিং রেজাউল হক, এজেন্সি ইন্টারলাইন ম্যানেজার শফিউদ্দিন আহমেদ, ডিস্টালের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভেনিজুয়েয়ান, সিইও ফ্রান্সিসকো স্গামবেল্লুরি ও সিএসবি ট্রাভেলসের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ বাবুসহ আরও অনেকে।

আগামী ২৬শে মার্চ দিবাগত রাত সাড়ে ৩টায় বাংলাদেশ থেকে রোমের উদ্দেশ্যে বিমান ছেড়ে আসবে এবং ইতালির রাজধানী রোমে এসে পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়। বাংলাদেশ বিমান ২৭ মার্চ সকাল ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতালিতে ২ লক্ষাধিক বাংলাদেশির বসবাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X