সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

কামাল হোসেন। ছবি : সংগৃহীত
কামাল হোসেন। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় কামাল হোসেন নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।

বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টায় দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় স্থানীয় ডাকাত দল তাকে হত্যা করে।

নিহত ব্যবসায়ী কামাল হোসেন (৫০) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। সোনারগাঁয়ে তার নিজ বাড়িতে স্ত্রীসহ ৯ বছর বয়সী এক মেয়ে আছে।

নিহতের ভাগনে আরাফাত হোসেন সিফাত জানান, কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করত। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতরা তার মাথা পলিথিন দিয়ে আটকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আইনি প্রক্রিয়া শেষে কামাল হোসেনের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X