আবু বকর ছিদ্দিক পাভেল, কুয়েত
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে অবৈধ প্রবাসীদের চাকরি দিলে জেল-জরিমানা

কুয়েত প্রবাসীরা। ছবি : কালবেলা
কুয়েত প্রবাসীরা। ছবি : কালবেলা

কুয়েতে অবৈধ প্রবাসীদের চাকরি, থাকার জায়গা দিলে ৬ মাসের জেল অথবা ৬০০ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা) জরিমানা করা হবে। একই সঙ্গে অবৈধ প্রবাসীকে ফিঙ্গার ব্লক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। যার ফলে সে আর কখনো কুয়েত প্রবেশ করতে পারবে না।

কুয়েত সরকার ইতিমধ্যে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমায় দেশে যেতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সড়কের বিভিন্ন স্থানে বাংলায় পেস্টুন ব্যবহার করে সতর্ক করছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার ইউসেফ আল-আয়ুব ঘোষণা দিয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সব মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। কুয়েতে ৩ মাসব্যাপী চলমান সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ১৭ জুন শেষ হবে। ওই সময়ের মধ্যে যারা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে আকামা নবায়ন করবে না (বৈধ হবে না) অথবা কুয়েত ত্যাগ করবে না, তাদের বিরুদ্ধে কুয়েতে বসবাসের (রেসিডেন্সি) আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের জন্য আগামী ১৭ জুনের পরে নিবিড় অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, যদি কোনো কোম্পানি বা ব্যক্তি অবৈধ প্রবাসীকে চাকরি দেয় অথবা থাকার বাসস্থান ভাড়া দেয় তাকে ৬ মাসের জেল অথবা কুয়েতি ৬০০ দিনার যা বাংলাদেশি টাকায় প্রায় ২,৩১০০০ টাকা জরিমানা প্রদান করা হবে এবং অবৈধ প্রবাসীকে ফিঙ্গার ব্লক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। যাতে করে সেই পরবর্তীতে সে কখনো কুয়েত প্রবেশ করতে পারবে না।

তিনি বলেন, যেসব কোম্পানি শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তাদের চাকরি দেয় না সেইসব জাল কোম্পানিগুলোকে ব্লকলিস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ দূতাবাস কুয়েতের চার্জ দ্য অ্যাফেয়ার্সে মোহাম্মদ আবুল হোসেন বলেন, সাধারণ ক্ষমায় দেশে ফিরতে পাসপোর্টবিহীন প্রবাসীদের প্রায় ১৫ হাজার পাসপোর্ট সরবরহার করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। ইতিমধ্যে প্রায় ৪ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশি আউট পাস নিয়েছেন, এদিকে সাধারণ ক্ষমায় যারা নিজ দেশে ফিরে যাবে তারা বৈধ হয়ে আবার নতুন ভিসায় কুয়েত প্রবেশ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X