ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন পাঠে শ্রেষ্ঠদের হাতে ওমরাহসহ ১৫ লাখ টাকার পুরস্কার দিল আস-সুন্নাহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বছরব্যাপী কোরআন পাঠ ও প্রতিযোগিতায় উত্তীর্ণদের আনন্দঘন উপস্থিতিতে সম্পন্ন হলো চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোরআন পাঠ ও প্রতিযোগিতাকে কেন্দ্র করে ২০২৪ সালকে ‘কোরআন বর্ষ’ ঘোষণা করেছিল আস-সুন্নাহ ফাউন্ডেশন। বছরজুড়ে সারা দেশের নানা শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, বুয়েট-ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমনকি খেটে খাওয়া মানুষও অংশ নেন এই প্রতিযোগিতায়। পাঁচ ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে ১১৭ জনকে পুরস্কৃত করা হয়।

কোরআন পাঠ ও প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে মোট ১৫ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রথম স্থান অর্জনকারী তিনজন আগামী নভেম্বর মাসে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। তারা হলেন- দক্ষিণ বারিধারার এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী কেএম ইউসুফ নূর, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী ফাহিম আশরাফ এবং রাজশাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন আফসানা মিম।

দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিন নারী— ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী সুমাইয়া, গৃহিণী উম্মে মারয়াম ও সায়মা আক্তার তিন্নি। প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা মূল্যের পারিবারিক লাইব্রেরি।

তৃতীয় স্থান অধিকার করেছেন ছয়জন— বুয়েটের লেকচারার শেখ আজিজুল হাকিম, মাদ্রাসা শিক্ষার্থী মুয়াজ মুহাম্মাদ আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন, ডাক্তার লিওজা আরা তোহফা, গৃহিণী নিগার সুলতানা এবং নুরানী শিক্ষক মো. ইবরাহিম। প্রত্যেকে পেয়েছেন একটি করে ট্যাব।

এ ছাড়া চতুর্থ স্থান অর্জন করেছেন ১০৫ প্রতিযোগী। প্রত্যেকে পেয়েছেন ১ হাজার টাকা সমমূল্যের রকমারি গিফট ভাউচার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, ‘প্রত্যেক মুসলমানের উচিত প্রতিদিনের নির্দিষ্ট সময়ে কোরআন তিলাওয়াত, অনুধাবন এবং তা অনুযায়ী জীবন পরিচালনা করা। আমরা যদি কোরআনকে বুঝে জীবন গড়তে পারি, তবেই সমাজ ও পরিবার থেকে অশান্তি ও অনৈতিকতা দূর হবে।’

স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমাদ। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের মধ্যে কোরআনের প্রতি আগ্রহ ও অনুরাগ বাড়াতে চাই। কোরআনের আলোয় আলোকিত এই প্রজন্মই একদিন নৈতিক সমাজ গঠনে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X