রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বজয়ী হাফেজ ত্বকীর ইন্তেকালে ক‌ওমি পরিষদের শোক

বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ও মুফতি ইমরানুল বারী সিরাজী | ছবি কোলাজ : কালবেলা
বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ও মুফতি ইমরানুল বারী সিরাজী | ছবি কোলাজ : কালবেলা

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই মারা যান তিনি।

বিশ্বজয়ী এই হাফেজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শোক জানান তিনি।

শোকবার্তায় মুফতি ইমরানুল বারী বলেন, হাফেজ সাইফুর রহমান ত্বকি ছিলেন বাংলাদেশের গর্ব। তিনি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বারবার দেশকে সম্মানিত করেছেন। তার মৃত্যুতে জাতি হারাল এক উজ্জ্বল নক্ষত্র , মুসলিম বিশ্ব হারাল এক প্রতিভাবান হাফেজকে।

তিনি আরও বলেন, আল্লাহতায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ও সান্ত্বনা দান করেন। আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X