ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

‘জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান’— এই কথা কি হাদিসে আছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের সমাজে বহুকাল ধরে একটি উক্তি প্রচলিত, ‘জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।’ প্রজন্মের পর প্রজন্ম ধরে অনেকেই একে নবীজি (সা.)-এর হাদিস হিসেবে উদ্ধৃত করে আসছেন। তবে ইসলামী গবেষণা ও হাদিস বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্ন। প্রখ্যাত আলেম ও হাদিস বিশারদদের মতে, এই উক্তিটি রাসুলুল্লাহ (সা.)-এর বাণী নয়; বরং পরবর্তীকালের কোনো জ্ঞানী ব্যক্তির উক্তি, যা ভুলক্রমে হাদিস হিসেবে প্রচলিত হয়েছে।

এ প্রসঙ্গে দেশের জনপ্রিয় ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারে বিস্তারিত ব্যাখা করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান’—এ কথাটি হাদিস হিসেবে জনশ্রুতি থাকলেও হাদিস বিশারদগণের নির্ভরযোগ্য মতানুসারে, এটি হাদিস নয়; বরং পরবর্তী কারও বাণী। ইমাম সাখাবি রাহ. ‘আল মাকাসিদুল হাসানাতে’ ( পৃ. ৪৪২, বর্ণনা: ১০০৫ ) এটিকে হাসান বসরি রাহ.-এর বাণী বলে উল্লেখ করেছেন।

শাওকানি রাহ.,যারকাশি রাহ. ও তাহের পাটনি রাহ.-সহ আরও অনেক হাদিস বিশারদ এ বিষয়ে একমত পোষণ করেছেন। সুতরাং এটিকে হাদিস হিসেবে বলা উচিত নয়।

গবেষকরা বলেন, ইসলামে জ্ঞান ও শহীদের মর্যাদা—উভয়ই অত্যন্ত মহৎ ও সম্মানের। তবে হাদিসের নামে অপ্রমাণিত কথা প্রচার করা ইসলামী আদবের পরিপন্থি। তাই এ উক্তিটিকে হাদিস হিসেবে প্রচার করা অনুচিত।

সূত্র

আল ফাওয়াইদুল মাজমূআ : খণ্ড ১/২৮৭- বর্ণনা : ৫৩, আললাআলিল মানছূরাহ : পৃ. ১০১/ বর্ণনা: ১০, আল আসারুল মারফূআ : ২০৭, কাশফুল খাফা : খণ্ড ২/২০০, তাযকিরাতুল মাওযূআত : খণ্ড ২/৩৬৯, মিযানুল ইতিদাল : খণ্ড ৩/৪৯৮)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X