তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

১৬ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

পঞ্চগড়ে হালকা কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে। ছবি : কালবেলা
পঞ্চগড়ে হালকা কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে। ছবি : কালবেলা

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমন আগেই টের পাচ্ছে পঞ্চগড়বাসী। উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাস আর হালকা কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

এদিকে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে, পাথর শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ও ভোরের দিকে বাইরে কাজ করা শ্রমজীবী মানুষদের কষ্ট বেড়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, ভোরের দিকে ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসে এখনই শীতের আমেজ বইছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে তারা।

এ বিষয়ে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা রাতে ও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। রোববার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে প্রতিদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X