বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

‘ইসলামকে অবমাননা করে কেউ রাজনৈতিকভাবে লাভবান হতে পারে না’

‘৭ নভেম্বর রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। ছবি : কালবেলা
‘৭ নভেম্বর রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। ছবি : কালবেলা

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি আছে। কিন্তু আমাদের রাষ্ট্রিক পরিচয় নেই—এ ধারণা ভেঙে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে এক পতাকার নিচে সমবেত করেছিলেন।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘৭ নভেম্বর রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব বলেন তিনি।

ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, জিয়াউর রহমান সংবিধানের মূল বাণীতে বিসমিল্লাহির রাহমানির রাহিম যুক্ত করেছিলেন। তাই বিএনপির সঙ্গে ইসলাম যুক্ত করার প্রয়োজন হয়নি। ইসলামকে অবমাননা করে কেউ রাজনৈতিকভাবে লাভবান হতে পারে না। যারা রোজা-ঈদের সঙ্গে পূজাও এক করেন বা ইসলামের ব্যাখ্যা বিকৃত করেন, তাদের নামের আগে ইসলাম শব্দ ব্যবহার করে রাজনীতি করা উচিত নয়।

শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. হাসানাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক কাওসার হাসান টগর, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম ও কে এম খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১০

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১১

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৩

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৪

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৫

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৬

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৭

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৮

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৯

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

২০
X