ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

৭০ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন বৃদ্ধা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

৭০ বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করে অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সৌদি নারী। দেশটির বাহা অঞ্চলের বাসিন্দা প্রবীণ ওই নারী নাম হামদাহ আল-গামেদী। প্রায় ২০ বছরের অধ্যবসায় ও নিয়মিত প্রচেষ্টার পর তিনি পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির সংবাদমাধ্যম আখবার২৪

প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় সংগঠন তরতীল-এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কোরআন কেন্দ্রের নজরদারিতে দুই দশকের প্রচেষ্টায় হিফজ সম্পন্ন করেন হামদাহ। পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক চ্যালেঞ্জ ও নানা ব্যস্ততার মাঝেও তার নিয়মিত উপস্থিতি, দৃঢ় সংকল্প ও অদম্য ইচ্ছাশক্তিই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।

প্রবীণ এই হাফেজার শিক্ষিকারা জানান, হামদাহ হচ্ছেন সত্যিকারের এক উদাহরণ। তিনি প্রমাণ করেছেন যে, কোরআন শিক্ষার পথে বয়স কোনো বাধা নয়।

তার হিফজ সমাপন উপলক্ষে হালকাতুত তাহফিজ কেন্দ্র একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ কর্মকর্তারা হামদাহর মনোবল, ধৈর্য ও অবিচল নিষ্ঠার প্রশংসা করেন।

বক্তারা বলেন, কোরআন জীবনের নুর। যে আন্তরিকভাবে কোরআনের পথে আসে, বয়স যতই হোক না কেন আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। হামদাহ আল-গামেদীর এই অর্জন গোটা সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১১

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১২

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৩

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৪

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৫

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৬

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৭

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৮

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

২০
X