কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া

আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া
আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া

বিপদ বা সমস্যা কখনো বলে আসে না। যে কোনো সময়ে মানুষ বিপদে পড়তে পারে। এ সময় অনেকেই ভেঙে পড়েন।

কী করবে কিছু বুঝতে পারেন না। ধৈর্য হারিয়ে দিশাহারা হয়ে পড়েন।

বিপদে আবার কারও কারও জ্ঞান-বুদ্ধি লোপ পায়। তবে এমন অবস্থা থেকে রেহাই পেতে সাহায্য কামনা করুন আল্লাহর কাছে। তিনি নিশ্চয়ই সমস্যামুক্ত করে দেন। বিপদ থেকে মুক্তি দান করেন।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবরের (ধৈর্য) মাধ্যমে আমার (আল্লাহর) সাহায্য কামনা করো। (সুরা বাকারা, আয়াত : ১৫৩)

আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া-

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

উচ্চারণ : লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ : আল্লাহর সহযোগিতা ছাড়া কারও (ভালো কর্মের দিকে) এগিয়ে যাওয়া এবং (খারাপ কর্ম থেকে) ফিরে আসার সামর্থ্য নেই।

আবু মুসা (রা.) বলেন, আমরা কোনো এক সফরে রাসুল (সা.)-এর সঙ্গে ছিলাম। তখন মানুষ উচ্চস্বরে তাকবির পাঠ করছিলেন।

রাসুল (সা.) বলেন, হে মানবজাতি, তোমরা জীবনের ওপর সদয় হও। কেননা তোমরা তো কোনো বধির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছ না। নিশ্চয়ই তোমরা ডাকছ সর্বশ্রোতা, নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গেই আছেন।

আবু মুসা (রা.) বলেন, আমি তার পেছনে ছিলাম। তখন আমি বলছিলাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই।

তখন (সা.) বলেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা জানিয়ে দেব?

আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসুল, অতঃপর তিনি বলেন, তুমি এই (উপরোক্ত) দোয়া পড়ো। (মুসলিম, হাদিস : ৬৭৫৫)

حسبُنا اللَّهُ ونعمَ الوَكيلُ على اللَّهِ توَكَّلنا

উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা।

অর্থ : মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী। আমরা আল্লাহর ওপর ভরসা করলাম।

আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত, কিয়ামতের বর্ণনা শুনে সাহাবারা ভীত হলে রাসুল (সা.) এই দোয়া পড়তে বলেন। (বুখারি, হাদিস : ২৪৩১; তিরমিজি, হাদিস : ২৪৩১)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X