কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমার না : নাজমুল

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। ছবি : সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। ছবি : সংগৃহীত

সম্প্রতি সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। তারই প্রেক্ষিতে শিক্ষার্থীরা ফের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। গতকাল রোববার বঙ্গভবনে সাম্প্রতিক চীন সফর শেষে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে চলমান কোটা সংস্কার নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

গতকাল রোববার রাতে সংবাদ সম্মেলনে কোটা নিয়ে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নিজেদের রাজাকার হিসেবে স্লোগান দিতে থাকেন। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সারা দেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ স্লোগান দেওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন।

তিনি বলেন, ‘এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি চিনি না; এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমার না। আর তোমাদের কথা ভেবে আফসোস শুধু আফসোস হচ্ছে ……।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অপমানজনক’ বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের একদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শিক্ষার্থীদের মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে।

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাবি অধিভুক্ত সাত কলেজও যোগ দিয়েছে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা-দেশটা কারো বাপের না’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘আমরা নাকি রাজাকার-ধিক্কার ধিক্কার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’- স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, আমাদের যৌক্তিক দাবিকে দমাতে গতকাল রাতে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে। তারই প্রতিবাদে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। আমাদের দাবি, কোটার যৌক্তিক সংস্কার করেই আমরা রাজপথ থেকে সরে যাব। আমরা এখানে আন্দোলন করতে আসিনি, আমরা পড়ালেখা করতে এসেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X