কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রণালয়ের কাজে গতি বাড়াতে পিনাকীর পরামর্শ

অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

মন্ত্রণালয়ের কাজে গতি ও দক্ষতা বাড়ানোর ব্যাপারে পরামর্শ দিয়েছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম নেপথ্য নায়ক অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ সংক্রান্ত পরামর্শ দেন।

সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে ‘জাতীয় ক্রীড়া পরিষদের’ অনেকগুলো ফাইলের একটি ছবি দেন। সেখানে দেখা যায়, অফিসে ফাইলের স্তূপ জমে আছে। ছবির ওপরের ক্যাপশনে তিনি লেখেন ‘লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি’। যার প্রেক্ষিতে পিনাকী ভট্টাচার্য এই পরামর্শ দিয়েছেন।

পিনাকী ভট্টাচার্য ফেসবুকে পোস্ট লেখেন, আসিফ মাহমুদ এক ট্রলি ফাইলের ছবি দিয়েছে। আপনি যদি সেই কাগজগুলো দেখেন তাহলে বুঝবেন সব ফাইল শুধু একবার পড়তে কয়েক মাস লাগবে। আমাদের বুরোক্রেসি এত ইন এফিসিয়েন্ট হওয়ার কারণ এই পেপার বেইসড ডকুমেন্টেশন।

দ্রুত মন্ত্রণালয়গুলো পেপারলেস করতে হবে। ইফিসিয়েন্সি বাড়বে। কোন কাজে কতো সময় লাগছে সেটা জানা যাবে। কাজটা কোথায় আটকে আছে। বটলনেক কোথায় সেটা জানা যাবে। কম লোক লাগবে, আর ফাইল হারাবে না। ফিজিক্যাল স্টোরেজ স্পেইস কমবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করে পিনাকী লেখেন, হাসিনার ডিজিটাল বাংলাদেশের আওয়াজে ভাবছিলাম সবকিছু ডিজিটাল হইছে। কিন্তু না, টাল হইছে, ডিজিটা এখনো ফুটে নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X