কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৯ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস

তানজিম আহমেদ সোহেল তাজ । ছবি : সংগৃহীত
তানজিম আহমেদ সোহেল তাজ । ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় গত ৫ ফেব্রুয়ারি। এবার এ হামলা নিয়ে মন্তব্য করেছেন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত এক পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে তিনি লিখেন,

আওয়ামী লীগের এই অবস্থার জন্য তিনিই দায়ী, বাংলাদেশের দুরবস্থার জন্য তিনিই দায়ী।

কালবেলার পাঠকের জন্য পোস্টটি তুলে ধরা হলো :

কি নির্মম পরিণতি- ১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই-অগাস্ট গণহত্যা করে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, শত শত মানুষকে অন্ধ করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে- এটার জন্য তিনিই দায়ী, আওয়ামী লীগের এই অবস্থার জন্য তিনিই দায়ী, বাংলাদেশের দুরবস্থার জন্য তিনিই দায়ী।

দৃষ্টি আকর্ষণ: গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশড নব্য কাওয়া বডিলীগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি।

বি. দ্র. নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদেরকে চিনি।

বি.দ্র. আওয়ামী লীগের ব্রেন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

কৃষি খাতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

১০

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

১১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১২

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১৩

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১৪

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১৫

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৬

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৭

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৮

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

২০
X